প্রতিবেদক প্রকাশিত: শনিবার , ৩ জানুয়ারী , ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ে পর সেখান থেকে এ কথা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
তিনি বলেন, "আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাই বাছাইয়ের পর রিটার্নিং অফিসার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।